নাম সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে:-
ক) শিক্ষার্থীর অভিভাবক কর্তৃক ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে ৩০০ (তিনশত) টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে করা এফিডেভিট এর কপি স্ক্যান করে আপলোড করতে হবে ( মূলকপি মিটিং এ জমা দিতে হবে )।
খ) নাম সংশোধেনের জন্য বাংলাদেশে যে কোন দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে এবং উক্ত পত্রিকার কপি স্ক্যান করে আপলোড করতে হবে ( মূলকপি মিটিং এ জমা দিতে হবে ) ।
গ) সংশ্লিষ্ট পরীক্ষার প্রবেশপত্র, বা একাডেমিক ট্রন্সক্রিপ্ট, বা সনদ স্ক্যান করে আপলোড করতে হবে ( ফটোকপি মিটিং এ জমা দিতে হবে ) ।
ঘ) নাম সংশোধনের সপক্ষে যৌক্তিক কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে-পিতা/মাতার এসএসসি সনদ, বিয়ের কাবিন, পাসপোর্ট, ভাই-বোনের সনদে পিতা-মাতার নাম শুদ্ধ থাকলে তার কপি/ ইউ.পি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত ওয়ারিশ সনদ / পরিবারিক সনদ / একই ব্যক্তি মর্মে প্রত্যয়ন / প্রধান শিক্ষক কর্তৃক চাহিত নামের সপক্ষে প্রত্যয়ন ) স্ক্যান করে আপলোড করা যেতে পারে এবং পরবর্তীতে যা মিটিং-এ দেখাতে হবে।
ঙ) শুধু শিক্ষার্থীর নাম সংশোধনের ক্ষেত্রে তাঁর জন্মনিবন্ধন এবং পিতা-মাতার নাম সংশোধনের ক্ষেত্রে পিতা-মাতার এন আইডি কপি এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতা-মাতার এন আইডি ইনফরমেশন/ভেরিফাইড কপি স্ক্যান করে আপলোড করতে হবে। যা পরবর্তীতে মিটিং এ প্রদর্শন করতে হবে ( ফটোকপি মিটিং এ জমা দিতে হবে )।
চ) শিক্ষার্থীর এককপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
ছ) জেএসসি পরীক্ষা (২০১৩ থেকে ২০২১ ) - এর ক্ষেত্রে পিইসিই সনদ স্ক্যান করে আপলোড করতে হবে (মূলকপি মিটিং এ দেখাতে হবে এবং ফটোকপি মিটিং এ জমা দিতে হবে)। পিইসিই পরীক্ষা না পেয়ে থাকলে এ ফোল্ডারে শিক্ষার্থীর জন্মনিবন্ধন বা এন আই ডি স্ক্যান করে আপলোড করা যেতে পারে।
জ) আবেদন অনুমোদন সংশ্লিষ্ট এসএমএস প্রেরণ বা প্রয়োজনে যোগাযোগ করার জন্য একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। ( আত্নীয় স্বজন বা শিক্ষকের মোবাইল নম্বর না দেয়াই উত্তম)।
ঝ) সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর অনুকূলে নাম সংশোধনের ফি বাবদ মোবাইল ব্যাংকিং অথবা ডেভিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষার প্রতিটি ৮০০/- (আটশন) টাকা হারে জমা দিতে হবে।
ঞ) অসর্ম্পূণ আবেদন করা হবে না এবং কোন পত্র যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে।
বি:দ্র: ১। জেএসসি পরীক্ষা পাশের ১ (এক) বছর ও এসএসসি/এইচএসসি পরীক্ষা পাশের ২ (দুই) বছরের মধ্যে সংশোধনের আবেদন করার পরামর্শ দেয়া হলো।
২। কোন কারণ দর্শানো ব্যাতিরেকে আবেদন নামঞ্জুর করার পূর্ণ ক্ষমতা র্বোড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
Please fillup the form